প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করার জন্য ইরান ও ওমানের মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। চুক্তি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেবে। এই তথ্যটি এক মার্কিন কর্মকর্তার মাধ্যমে রয়টার্স জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই মার্কিন কর্মকর্তা সত্যি বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান এবং ওমানের মধ্যে আলোচনা ইতোমধ্যে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র শিগগিরই একটি চুক্তির আশা করছে।
ওই কর্মকর্তা আরও জানান যে, যদি চুক্তির ফলে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কোন বাধা ছাড়াই স্বাভাবিক হওয়া নিশ্চিত হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরের ওপর আরোপিত অবরোধ তুলে নেবে।
তিনি আরও বলেন, আলোচনায় ইরান এবং ওমানের মধ্যে অগ্রগতি রয়েছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে তিনি সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ ইরান তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে কিনা, তার ওপর নির্ভর করবে।
এক মার্কিন কর্মকর্তা আরও জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নির্ধারণ করা হবে ইরানের প্রতিশ্রুতির বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করার পর। এদিকে, ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ওমানের সঙ্গে চুক্তি হলেও গুরুত্বপূর্ণ এই জলপথ পুরোপুরি পুনরায় খুলে দেওয়া হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন