প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের দীর্ঘ ছয় সপ্তাহের লড়াই শেষে শিরোপার মঞ্চে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন।
৪৮ দলের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টের শেষে এখন বাকি শুধুই দুই দল। আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ফাইনাল।
দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই নাটকীয় ম্যাচে এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।
এর আগে, প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠা স্পেন। এরপর ছিল অপেক্ষা তাদের প্রতিপক্ষ নির্ধারণের। আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার ফলে শিরোপার লড়াইয়ে দুই ইউরোপ-লাতিন শক্তির মহারণও নিশ্চিত হয়েছে।
ফাইনালে জয়ী হতে পারলে ইতালি এবং ব্রাজিলের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ শিরোপা জয়ের কৃতিত্ব গড়বে আর্জেন্টিনা। অপরদিকে, ২০১০ সালের পরে প্রথমবার এবং ইতিহাসের মাত্র দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্পেন।
এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই সেমিফাইনালে পরাজিত দল ইংল্যান্ড এবং ফ্রান্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফাইনালের একদিন আগে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন