প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়ায় মহাসড়কের অধিগ্রহণকৃত জমি থেকে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে যৌথভাবে পরিচালিত অভিযানে প্রায় আড়াই একর অধিগ্রহণ করা জমিতে থাকা বিভিন্ন স্থাপনা যেমন দোকান, ঘরবাড়ি ইত্যাদি উচ্ছেদ করা হয়।
এ অভিযানে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান, ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাগণ, সওজের সংশ্লিষ্ট কর্মচারী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্ব প্রকৌশালী হাফিজুর রহমান জানান, মহাসড়ক সোজা করার প্রকল্পের কাজ দ্রুত শুরু করার জন্য সরকারের অধিগ্রহণ করা জমি থেকে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হচ্ছে। উন্নয়নকাজ যাতে বাধাগ্রস্ত না হয় এবং নির্ধারিত সময়ে শেষ করা যায়, সেই লক্ষ্যে পর্যায়ক্রমে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান মন্তব্য করেন, জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর সরকারি নিয়ম মেনেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে স্থাপনাগুলো অপসারণ করা হয়েছে এবং অভিযানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন