প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) উত্থাপিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জাতিসংঘে বলেন, তেহরান পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের ক্ষেত্রে আইএইএর সঙ্গে সহযোগিতা না করে অন্য দেশকে দোষারোপ করছে। ইরান সংস্থাটির চাওয়া তথ্য ও স্থাপনায় প্রবেশের সুযোগও দিচ্ছে না।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখার সময় ওয়াল্টজ এসব অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, ইরানকে অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ না করে বরং আইএইএর সঙ্গে সহযোগিতা করতে হবে।
বৈঠকে ইরানের প্রতিনিধিদলকে সরাসরি উদ্দেশ্য করে ওয়াল্টজ বলেন, “আপনাদের মিথ্যাচার এখানে কোনো কাজে আসবে না।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিশ্চিত করবে যে, ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে।
মাইক ওয়াল্টজ বলেন, আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের কাছে “ভাষণ নয়, জবাব” চেয়েছেন।
তবে একই বৈঠকে গ্রোসি জানান, ২০২৫ সালের জুনে সামরিক হামলার কারণে আইএইএ ইরানে পরিদর্শন কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছিল। নিরাপত্তার কারণে সংস্থাটির কর্মীদেরও ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
গ্রোসি বলেন, ইরান আগে আইএইএর পরিদর্শকদের ইসফাহানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছিল। কিন্তু হামলা শুরু হওয়ায় পরিদর্শকদের পক্ষে ওই স্থাপনায় যাওয়া সম্ভব হয়নি।
আইএইএর মহাপরিচালক আরও বলেন, ২০২৫ সালের জুনের পর থেকে ২০২৫ ও ২০২৬ সালের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো মেরামত বা পুনর্নির্মাণের কোনো তৎপরতা তাদের নজরে আসেনি। তবে স্থাপনাগুলোর বর্তমান অবস্থা নিশ্চিতভাবে জানতে সরেজমিন পরিদর্শন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন