প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদান করতে হবে না।
বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর এবং বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় প্রদান করে। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায়টি দেওয়া হয়েছে, যা বৃহস্পতিবার বাসস'কে জানিয়েছেন রিটকারি পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব।
হাইকোর্ট উল্লেখ করে যে, নিলাম ক্রেতা হিসেবে আবেদনকারীদের নিলাম মূল্যের ওপর উৎসে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের নির্দেশ দিয়ে অর্থঋণ আদালত কর্তৃক প্রদত্ত আদেশটি আইনগত কর্তৃত্বের বাইরে। এছাড়া, স্থাবর সম্পত্তির ক্রেতাকে ‘পণ্যের নিলাম ক্রেতা’ অভিব্যক্তির অন্তর্ভুক্ত করা অংশটি আইনগত কার্যকারিতাহীন বলে উল্লেখ করা হয়েছে।
এই রায়ের ফলে অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে না। আইন দ্বারা সংসদ যদি কোনো সম্পত্তির বিক্রয় বা হস্তান্তরকে ভ্যাট থেকে অব্যাহতি দেয়, তবে অধস্তন বা অর্পিত আইন প্রণয়নের মাধ্যমে সেই সম্পত্তির ওপর নতুন করদায় সৃষ্টি করা সম্ভব নয়, জানান রিটের পক্ষের আইনজীবীরা।
আদালতে নিলামে সম্পত্তি ক্রেতাদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সাকিব মাহবুব ও এডভোকেট সাজিদ হাসান। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তানিম খান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন