প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোর সদর উপজেলায় ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালানো হয়েছে। এ অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, বিভিন্ন কাঁচামাল এবং ওষুধ তৈরির বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।
রবিবার (১৯ জুলাই) দুপুরে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। পুলিশ সুপার বলেন, সদর উপজেলার পার আটঘরিয়া গ্রামের খোকন মিয়ার বাড়িতে প্রায় এক বছর ধরে যৌন উত্তেজকসহ বিভিন্ন রোগের জন্য প্রায় ৪০ ধরনের অনুমোদনহীন ভেজাল ওষুধ তৈরি ও বিক্রি হচ্ছিল। এই পণ্যগুলো প্রচার ও বিক্রির জন্য দুটি ফেসবুক পেজ, ‘এসকে নিউট্রিশন’ ও ‘অর্গানিক বায়ো কেয়ার সলিউশন’ ব্যবহার করা হচ্ছিল।
প্রতিদিন ৫০ থেকে ৬০ জন ক্রেতার কাছে এসব ভেজাল ওষুধ বিক্রি করে এই চক্রটি বছরে আনুমানিক ৮০ থেকে ৯০ লাখ টাকা আয় করত। শনিবার রাতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত খোকন মিয়া (২৮), তার সহযোগী শরিফুল ইসলাম (২৮) এবং তারিকুল ইসলাম (২৪)-কে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় ক্যাপসুল তৈরির একাধিক মেশিন, ডাই মেশিন, কম্প্রেসার, প্যাকেজিং মেশিনসহ অন্যান্য উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ছাড়া, উদ্ধার করা হয়েছে প্রায় ২৫০ কেজি প্রস্তুত ক্যাপসুল, কাঁচামাল, বিভিন্ন ধরনের ক্রিম, ওষুধ এবং বিপুল পরিমাণ প্যাকেজিং সামগ্রী।
গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন