প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পল্লবীর আট বছরের শিশু রামিসাসহ ধর্ষণের পর হত্যার শিকার অন্যান্য শিশুদের জন্য জাতীয় সংসদে শোক প্রকাশ করা হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন) শুরু হয়। এ সময়ের মধ্যেই এই শোক প্রকাশের কার্যক্রম সম্পন্ন হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জন্য প্রথম বাজেট হবে।
রোববার এই বৈঠকের শুরুর দিকে অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মনোনীতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতি থাকলে তালিকার প্রথম ব্যক্তি বৈঠকে সভাপতিত্ব করবেন।
এদিকে পল্লবীর আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হয়েছে। রায়ে আদালত দুই আসামী সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রায় ঘোষণার পর রামিসার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা সন্তুষ্টি প্রকাশ করে রায় কার্যকরের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।
গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার মাত্র পাঁচ দিনের মধ্যে পুলিশ তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে ২৪ মে মামলাটি দ্রুত বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।
বিচারকের অবকাশকালীন ছুটিটি বাতিল করে ১ জুন দুই আসামির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গোপনের অভিযোগ গঠন করা হয়। একই দিন মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়।
পরদিন ২ জুন এক কার্যদিবসে মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এই সময়ে রামিসার বাবা, মা, বোন এবং তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
৩ জুন আত্মপক্ষ সমর্থনের শুনানিতে প্রধান আসামী সোহেল রানা আদালতে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তবে অপর আসামী স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করেন।
এছাড়া পরে, ৪ জুন রাষ্ট্র ও আসামী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আজ ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন।
মোট পাঁচ কার্যদিবসে ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শেষ হওয়াকে সংশ্লিষ্টরা নজিরবিহীন বলে মনে করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন