প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরে জনসাধারণের সমস্যা ও অভিযোগ সরাসরি শোনার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার।
গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা ও এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা ভূমি সংক্রান্ত জটিলতা, সামাজিক সমস্যা, সরকারি সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা, আর্থিক ও পারিবারিক সংকটসহ বিভিন্ন বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
জেলা প্রশাসক উপস্থিত সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি জনগণের ভোগান্তি কমাতে সরকারি সেবাকে আরও জনবান্ধব ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।
গণশুনানিতে অংশ নেওয়া সাধারণ মানুষ তাদের সমস্যার কথা সরাসরি তুলে ধরার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ জনগণ ও প্রশাসনের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের অভিযোগ, পরামর্শ ও দাবি-দাওয়া শুনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে নিয়মিতভাবে এ সাপ্তাহিক গণশুনানি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন