প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভুলবশত ট্রেনে ফেলে আসা একটি ট্রাভেল ব্যাগ ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে ফিরে পেয়েছেন জাকারিয়া নামের এক যাত্রী।
এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে।
জাকারিয়া জানান, তিনি ৯৯৯ নম্বরে ফোন করে বলেন যে, ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা কমিউটার ট্রেনে জয়দেবপুর থেকে উঠার পর গফরগাঁও স্টেশনে নেমে যান। এরপর তিনি বুঝতে পারেন যে, ট্রেনের ‘ড’ বগির ৫/৬ নম্বর আসনের উপর তাঁর ট্রাভেল ব্যাগটি রেখে নেমে গেছেন।
ব্যাগটির ভেতরে কয়েক হাজার টাকা, একটি মোবাইল ফোন, দরকারি কাগজপত্র ও কাপড় ছিল। এই কারণে তিনি ব্যাগটি উদ্ধার করার জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান।
অভিযোগ পাওয়ার পর ৯৯৯ তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, ময়মনসিংহ রেলস্টেশন এবং জামালপুর রেলওয়ে থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অবহিত করে। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আমির হোসেন। পুরো উদ্ধার কার্যক্রমের তদারকি ও সমন্বয় করেন ৯৯৯-এর ডিসপ্যাচার এসআই মো. মহিউদ্দিন মুন্না।
পরে জামালপুর রেলওয়ে থানার একটি দল দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছানো তিস্তা কমিউটার ট্রেনে তল্লাশি চালিয়ে ‘ড’ বগি থেকে ব্যাগটি উদ্ধার করে এবং থানায় নিয়ে যায়।
পরবর্তীতে জাকারিয়াকে বিষয়টি জানানো হলে তিনি জামালপুর রেলওয়ে থানায় উপস্থিত হয়ে সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম তার হাতে উদ্ধার করা ব্যাগটি বুঝিয়ে দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন