প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ওপেনার দিলারা আক্তারের অসাধারণ হাফ-সেঞ্চুরির দৌলতে জয় দিয়ে শেষ করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।
স্কটল্যান্ডে অনুষ্ঠিত এই ত্রিদেশীয় সিরিজের নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বাংলাদেশ ১৩ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। বাংলাদেশের এই জয় হলো টুর্নামেন্টে ৪ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে তারা টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
টুর্নামেন্টের শীর্ষে রয়েছেন স্কটল্যান্ড, যারা ৪ ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে, নেদারল্যান্ডস ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে। উল্লেখ্য, টুর্নামেন্টের কোনো ফাইনাল অনুষ্ঠিত হবে না।
গতরাতে এডিনবার্গে বৃষ্টির কারণে নির্ধারিত ৮ ওভারের ম্যাচে বাংলাদেশ টস হেরে প্রথমে ব্যাট করতে নামে। দিলারার দুর্দান্ত হাফ-সেঞ্চুরির ফলে ৮ ওভারে টাইগ্রেসরা ৩ উইকেটে ৯৮ রান করে।
দিলারা মাত্র ২২ বলে হাফ-সেঞ্চুরি করেন, যা নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরি। ইনিংসের শেষ ওভারে আউট হবার আগে দিলারা ৮টি চারের সঙ্গে ২টি ছক্কায় ২৬ বলে ৫১ রান করেন। এছাড়া জুয়াইরিয়া ফেরদৌস ১৩ ও সোবহানা মোস্তারি অপরাজিত ১১ রান করেন।
জবাবে, ৮ ওভারে ৫ উইকেটে ৮৫ রান করার পর নেদারল্যান্ডস ম্যাচটি হারায়। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন বাবিতি ডি লিডে।
বাংলাদেশের ফারিহা তৃষ্ণা ও রিতু মনি ২টি করে উইকেট নিয়েছেন।
এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে এবং নেদারল্যান্ডসের কাছে ৮ রানে হেরেছিল। ফিরতি পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে টাইগ্রেসরা স্কটল্যান্ডকে ৩৪ রানে পরাজিত করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন