প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বঙ্গোপসাগরে মাছ শিকারের জালে ধরা পড়া একটি নজরদারি জলজ ড্রোন সম্পর্কে খবর পাওয়া গেছে। পরে ড্রোনটি পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৩১ মে রোববার সন্ধ্যায় বলেশ্বর নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে জেলেরা ইলিশ মাছ শিকারের সময় জালের মধ্যে ড্রোনটি আটকা পড়ে। পরে সোমবার (১ জুন) দুপুরে জেলেরা ওই ড্রোনটি পাথরঘাটা থানায় হস্তান্তর করে।
পুলিশ ও জেলেদের সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বলেশ্বর নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে মাছ শিকারের জন্য জেলেরা উপস্থিত ছিলেন। তখন জাল টেনে তোলার সময় এক লাল রঙের যান্ত্রিক বস্তু জালের মধ্যে পেঁচানো অবস্থায় তাদের কাছে আসে। এ সময় বস্তুটির মধ্যে তারের সংযোগসহ বিভিন্ন যন্ত্রাংশ দেখে তারা ভীত হয়ে পড়েন এবং মিসাইল অথবা বোমা সাদৃশ্য কিছু মনে করেন। এরপর সোমবার পাথরঘাটা থানায় জেলেরা ওই ড্রোনটি হস্তান্তর করেন।
মিরাজ হাওলাদার নামের একজন জেলে জানান, ‘জালে পেঁচিয়ে মিসাইলের মতো একটি বস্তু উঠে এসেছে। জালে পেঁচানোর কারণে বস্তুটির কিছু অংশ ভেঙে গেছে। পরে বস্তুটি আমরা পাথরঘাটা থানায় হস্তান্তর করেছি।’
এ বিষয়ে পাথরঘাটা থানায় কর্মরত সাব ইন্সপেক্টর (এসআই) শোহান বলেন, ‘বস্তুটি এখন আমাদের হেফাজতে আছে। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন