প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা হতে ৫০০ মিটার এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোনো ধরনের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, স্লোগান বা মিছিল, শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এই আদেশ জারি করেছেন। তিনি জানিয়েছেন, উপজেলার বরিশাল ইউনিয়নে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষের কারণে দল দুটি পরস্পরবিরোধী অবস্থানের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার বিকেলে জুনদহ বাজার এলাকায় পূর্বের জের ধরে উপজেলা বিএনপির সভাপতির দুই ভাগনে কাকন ও নিয়নের সঙ্গে বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী আল-আমিনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেই বাগবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়। এই খবর ছড়িয়ে পড়লে দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটতে থাকে। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিএনপি ও জামায়াতের মাঝে দফায় দফায় সংঘর্ষের ফলে উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মণ্ডলসহ উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হন। আহত উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মণ্ডলকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদেরকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে একটি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। অপরপক্ষে, একই সময়ে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন