প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ স্কুল শব্দশৈলী’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ। শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
বক্তব্য রাখেন উদীচী মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস, দশরথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী, সমাজসেবক আমিনুর রশিদ মুরাদ, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবির।
অনুষ্ঠানে শব্দশৈলী শ্রীমঙ্গলের শিক্ষার্থী কবিতা আবৃত্তি করেন। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে শ্রুতিনাটক পরিবেশন করেন বাচিক শিল্পী দেবাশীষ চৌধুরী রাজা ও জলি পাল। কবিতা আবৃত্তি করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।
শব্দশৈলী শ্রীমঙ্গলের প্রশিক্ষক ও পরিচালক বিকাশ দাশ বাপ্পন বলেন, “আমরা শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। আমাদের মূল প্রতিপাদ্য হলো ‘রক্তে কেনা মাতৃভাষায় সুন্দর করে কথা বলি’।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন