প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের মেলান্দহ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এটিএম মাহমুদুল হক।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০ টার দিকে তিনি উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের সময় থানার সাবেক ওসি মো: ওবায়দুর রহমান এবং থানায় কর্মরত এসআই, এএসআই ও পুলিশ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
নতুন ওসি দায়িত্ব গ্রহণের পর থানার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই জ্যোতির্ময় সরকার মিশু, এসআই হুমায়ুন, এসআই কামরুজ্জামান, এএসআই মুস্তাফিজুর রহমান, সহ মেলান্দহ থানার সকল অফিসার বৃন্দ ও পুলিশ সদস্যরা।
অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক তার দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন