প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আইনজগতের প্রখ্যাত লেখক গাজী শামসুর রহমানের লেখা ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ কামরুল বুক হাউস প্রকাশ করতে পারবে না বলেছে হাইকোর্ট।
আইনজগতের বিশিষ্ট লেখক গাজী শামসুর রহমানের লেখা ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে কামরুল বুক হাউস। এটি জানিয়েছেন বিচার বিভাগ।
বুধবার (১৫ জুলাই) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মো. লুৎফর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেছেন।
আদালতে আবেদনের পক্ষ থেকে শুনানি করেছিলেন অ্যাডভোকেট এস এম আরিফ মন্ডল।
আইনজীবী জানান, ১৯৫৮ সালে ‘খোশরোজ কিতাব মহল’ কর্তৃক ‘পুলিশ হ্যান্ডবুক’ (ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন ও মাইনর অ্যাক্টস একত্রে) নামে সর্বপ্রথম বইটি শুরুতে প্রকাশিত হয়। স্বাধীনতা লাভের পরে বইটির নাম পরিবর্তন হয়ে ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ রাখা হয়। এই বইটির ৪২তম সংস্করণ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এর প্রথম অনুবাদক ও রচয়িতা ছিলেন অ্যাডভোকেট অধ্যাপক এটিএম কামরুল ইসলাম।
পরে বইটির আইনের সংশোধন ও সংযোজন করেন বাংলাদেশের আইন বই লেখার দিকপাল আইনবিদ মরহুম গাজী শামসুর রহমান।
বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া সর্বশেষ বইটির প্রয়োজনীয় সংযোজন করেছেন। খোশরোজ কিতাব মহল কর্তৃক ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ ব্যাপকভাবে প্রচারিত ও প্রকাশিত হয়েছে। তবে বইটির বাজারে প্রচুর চাহিদা থাকায় কপিরাইট আইন লঙ্ঘন করে কামরুল বুক হাউস নামে প্রকাশনা সংস্থা দীর্ঘদিন ধরেই মূল প্রকাশক খোশরোজ কিতাব মহলের অজ্ঞাতসারে বইটি ছাপিয়ে বেআইনিভাবে বিক্রি করে আসছিল। ফলে, এখন থেকে কামরুল বুক হাউস বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক বইটি প্রকাশ করতে পারবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন