প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহ্বায়ক কর্নেল (অব.) জগলুল আহসান হুঁশিয়ারি দিয়েছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ইসিবি চত্তরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এই বক্তব্য রাখেন। জাতীয়তাবাদী (অব.) ফোর্সেস ফোরাম ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত এই সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
বক্তারা উল্লেখ করেন, ভারতে পলাতক শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগ এবং তাদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করেছে। দেশের এই সংকটময় মুহূর্তে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম সরকারকে সমর্থন দিয়ে ফ্যাসিস্টদের মোকাবিলা করে তাদের উৎপাটনের জন্য প্রস্তুত রয়েছে।
সমাবেশের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন— প্রিন্সিপাল মো. লিয়াকত আলী, অ্যাডভোকেট আলমগীর হোসেন, অনারারী ক্যাপ্টেন (অব.) দুলাল উদ্দীন এবং কাজী মাহবুবুল আলম নীলু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন