প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রিয়াদ জুড়ে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিশেষ জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রিয়াদ শহরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সৌদি আরব ওই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পূর্বেই মাঝআকাশে সফলভাবে ধ্বংস করে দেয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ নাগরিকদের ফোনে আগাম সতর্কবার্তা পাঠায় এবং সবাইকে নিরাপত্তা নির্দেশিকা মেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকসহ স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শোনার কথা জানান, তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন