প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রসিকিউশন অভিযোগ করেছে, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে তার বোন ভুয়া সাক্ষী উপস্থাপন করেছেন, যা শতাধিক মানুষকে গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাথে সম্পর্কিত।
এই ঘটনা রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ঘটে। এদিন জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তাসলিমা জাহান পপি, যিনি একজন আইনজীবী। এ সময় জিয়াউলের বোন এবং তার আইনজীবী নাজনিন নাহার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। সাক্ষী হিসেবে তিনি কিছু ডকুমেন্টারি এভিডেন্স ও ভিডিও ডকুমেন্ট দাখিল করেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ডকুমেন্ট দাখিলের পর সাক্ষীকে জেরা করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানতে চান, ট্রাইব্যুনালে উপস্থাপিত ডকুমেন্টগুলো সম্পর্কে সাক্ষী কি জানেন। সাক্ষী জানান, তিনি কিছু জানেন না এবং ডকুমেন্টগুলো তিনি জিয়াউলের স্ত্রীর কাছ থেকে পেয়েছেন, যদিও তার স্ত্রীর সাথে কখনো সাক্ষাৎ হয়নি। তিনি কাগজপত্রগুলো যাচাই করেননি।
প্রসিকিউশনের দাবি, সাক্ষী পরে স্বীকার করেন যে, তার জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত স্বামীর নাম, পিতার নাম, নিজের নাম এবং জন্মতারিখ সঠিক নয়। এছাড়া, ঢাকা বার কর্তৃক ইস্যুকৃত মেম্বারশিপ ইনফরমেশনে পিতার নাম শাহিনুর রহমান উল্লেখ রয়েছে, যা সাক্ষীর স্বামীর নাম বলে তিনি জানান। জিয়াউলের বোনের পক্ষ থেকে উপস্থাপিত এই সাক্ষী স্বীকার করেছেন যে, মামলায় যেসব ডকুমেন্ট পেয়েছেন, সেগুলোর বিষয়বস্তু তিনি জানেন না। তিনি জানান, বিভ্রান্তির বিষয়গুলো সঠিক করার জন্য কোথাও আবেদন করেননি।
পরে প্রসিকিউশন জানায়, তারা ট্রাইব্যুনালে অভিযোগ করেছে যে, এই সাক্ষী নিজেকে আইনজীবী দাবি করে জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিয়েছেন, অথচ তিনি সঠিক ব্যক্তি নন। সাক্ষীর উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে ট্রাইব্যুনাল তাকে শনাক্ত করতে না পারে। এজন্য তিনি নাম, পিতার নাম, স্বামীর নাম এবং জন্মতারিখ ভুল উল্লেখ করে সাক্ষ্য দিয়েছেন। এই ব্যক্তি ট্রাইব্যুনালের বিচারকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা পরিচয়ে সাক্ষ্য দিয়েছেন।
যখন সাক্ষী নিজেই গরমিলের কথা স্বীকার করেন, তখন আসামিপক্ষের আইনজীবী নাজনিন তাকে রিকল করেন। রিকল করে তার রি-এক্সামিনেশন নেওয়া হয়, অর্থাৎ নতুন আইডি কার্ড ট্রাইব্যুনালে দাখিল করা হয়। প্রসিকিউশন জানায়, ওই আইডি কার্ডের তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নেই।
প্রসিকিউশন বলেছে, আজকের সাক্ষী, যিনি জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিয়েছেন, তার ক্রেডিবিলিটি নেই এবং তার সাক্ষ্যের কোনো আইনগত মূল্য নেই। ট্রাইব্যুনাল তার জবানবন্দি এবং জেরা সম্পন্ন রেকর্ড করেছে। কোর্ট তাদের জাজমেন্টে এ বিষয়ে আলোচনা করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন