প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির সরকারি শিশু পরিবারের ছয়জন মেধাবী শিক্ষার্থীকে মোট ১ লাখ ৩৬ হাজার টাকার মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে সরকারি শিশু পরিবারের সভাকক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশের অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উচ্চতর পড়াশোনার জন্য তিন শিক্ষার্থীর জন্য প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকার এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের তিন শিক্ষার্থীর জন্য প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকার মেধাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
ঝালকাঠি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।
এই অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক খান মো. জসীম উদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মিজান সালাহউদ্দিন, অভিভাবক মো. বাবুল হোসেন এবং শিশু পরিবারের নিবাসী মেহেদী হাসান সজল বক্তব্য দেন।
বক্তাগণ বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে বিকশিত করতে শিক্ষা সহায়তার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। তারা সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে আন্তরিকভাবে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন