প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ মোট তিনজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনা মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার সময় সদরের আলিমনগর ঘাট এলাকায় পদ্মা ও রেহাইচর এলাকায় মহানন্দা নদীতে ঘটে।
নিখোঁজ হওয়া পদ্মা নদীর দুই শিক্ষার্থী হলেন সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রঊফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬) এবং ইসলামপুর চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। উল্লেখ্য, নিখোঁজ এই দুই যুবক সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। তারা দুজনেই স্কুল থেকে বাসায় না ফিরে সকালবেলা কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে জলাশয়ে ডুবে যায়।
অন্যদিকে মহানন্দা নদীতে রাবার ড্যামে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন মো. সাকিরুল ইসলাম (৩০) নামের এক যুবক। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।
জানা গেছে, স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ দুইজন সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা কয়েকজন বন্ধুর সঙ্গ নিয়ে চরবাগডাঙা ইউনিয়নের পদ্মা নদীর আলিম নগর ঘাটে গোসল করার সময় পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দলও যোগ দেয় উদ্ধার তৎপরতায়।
এদিকে, বেলা আড়াইটার দিকে তিন বন্ধু মিলে মাছ ধরতে গিয়ে জাল ফেলার সময় পানিতে তলিয়ে যান প্রবাসী সাকিরুল ইসলাম। পরে স্থানীয়রা তার উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজ সাকিরুল ইসলামের গত এক মাস আগে আরব আমিরাত থেকে ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, ‘পদ্মায় গোসল করার সময় দুই শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ রয়েছে। অন্যদিকে মহানন্দা নদীতে রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে এক প্রবাসী নিখোঁজ হয়েছেন। তারা উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান ওয়াসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন