প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ও কূটনৈতিক অবস্থান ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে। চরম দখলনীতি ও গণহত্যামূলক কর্মকাণ্ডের কারণে দেশটি বিশ্বজুড়ে মানুষের কাছে একটি ঘৃণার পাত্রে পরিণত হয়েছে।
সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত একটি বৈশ্বিক জরিপে দেখা গেছে, অধিকাংশ মানুষের মধ্যে ইসরায়েল সম্পর্কে চরম নেতিবাচক মনোভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
জরিপে অন্তর্ভুক্ত ৩৬টি দেশের বেশিরভাগ উত্তরদাতা ইসরায়েলের প্রতি তাদের তীব্র অসন্তোষ ও বিরূপ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত এই জরিপের ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণকারী দেশগুলোর গড়ে ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলকে নেতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। বিপরীতে, মাত্র ২৫ শতাংশ উত্তরদাতা দেশটির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
পিউ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, জরিপের অধিকাংশ সাক্ষাৎকার গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর নেওয়া হয়েছে, যা বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি করেছে। গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান এবং ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ, ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তিতে সম্পূর্ণ ধসিয়ে দিয়েছে।
জরিপের ফলাফল বলছে, ভৌগোলিক ও ধর্মীয় দিক থেকে মুসলিম-প্রধান দেশগুলোতে ইসরায়েলবিরোধী ক্ষোভ সবচেয়ে বেশি দেখা গেছে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলোর পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের মধ্যেও এই চরম অসন্তোষ প্রতিফলিত হয়েছে। তবে, প্রতিকূল পরিস্থিতির কারণে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় জরিপ পরিচালনা করা সম্ভব হয়নি বলে জানান সংস্থাটি।
শুধু মুসলিম বিশ্ব নয়, ইউরোপের দেশগুলোতেও ইসরায়েলবিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করেছে। ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেনের মতো প্রভাবশালী ইউরোপীয় দেশগুলোর প্রায় দুই-তৃতীয়াংশ বা তারও বেশি প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েল সম্পর্কে অত্যন্ত নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো নৃশংসতার কারণে ইসরায়েলের ভাবমূর্তি আগেই তলানিতে ছিল, তবে ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। ২৪টি দেশে পূর্ববর্তী বছরের তুলনামূলক তথ্য অনুযায়ী, অন্তত ১৩টি দেশে ইসরায়েলের প্রতি ক্ষোভ গত বছরের তুলনায় অনেক বেড়েছে। উদাহরণস্বরূপ, আর্জেন্টিনায় ২০২৫ সালেও ইসরায়েল সম্পর্কে বিরূপ মনোভাব ছিল ৪৬ শতাংশ মানুষের, যা চলতি বছরে বেড়ে ৫৫ শতাংশে দাঁড়িয়েছে।
অস্ট্রেলিয়া, ইতালি, নাইজেরিয়া, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোতেও ইসরায়েলের প্রতি তীব্র অসন্তোষ ব্যক্ত করা মানুষের সংখ্যা দুই অঙ্কের ঘরে পৌঁছেছে, যা বিশ্বমঞ্চে ইসরায়েলের চরম একাকীত্ব ও বিচ্ছিন্নতার বিষয়টিকে আরও একবার স্পষ্ট করে তুলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন