প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ফারহানা শিল্পী, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)-এর নির্বাহী পরিচালক লূৎফর রহমান, ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুস সাকিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান ও আব্দুল করিম সরকার হেলথ সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা দেশ ও জাতির উন্নয়নে নিজ নিজ এনজিও ও সংগঠন বা সংস্থা পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা ও সমাধান বিষয়ক এবং সরকারের চলমান মেয়াদে তথা ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপনে সকলকে উদ্বুদ্ধ করণ বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সরকারের সকল কর্মকান্ডে পারস্পারিক সহযোগিতা করা, মাদক ও বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয়, সামর্থ্য মোতাবেক প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়তা প্রদান, মানবিক কাজে প্রাপ্যতার ভিত্তিতে সমবন্টন নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদানমূলক আলোচনা করা হয়।
এসময় আসপাডা’র শাখা ব্যবস্থাপক তৌফিকুল হক মীর, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিনিধি নূর হোসেন ও মাটি’র এরিয়া কো-অর্ডিনেটর মাহবুব রহমানসহ সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি বা সংস্থা, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিসহ উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন