প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন গত শনিবার অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ৮ কোটি ২৫ লাখ ৫০ হাজার ৩৯৩ টাকার পরিমাণে উপস্থাপন করা হয়।
গত শনিবার সন্ধ্যা ৭টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল মতিন লিটন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন। সভায় অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন, মাহমুদুর রহমান রিপন, আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, অধ্যাপক আবুল বাসার, শওকত হোসেন ছগীর, আবদুস সাত্তার, ফজলুল কবির ফয়সাল এবং ওবায়দুল হক রাফেল।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন