প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধায় পৌরসভার একটি দ্রুতগামী ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (০৩ জুলাই) সকালে ১১ টার দিকে জেলা শহরের পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ মিয়া গাইবান্ধা পৌর শহরের জুম্মা পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে বলে পরিচিত।
স্থানীয়রা জানিয়েছেন, মোটরসাইকেল আরোহী মাসুদ মিয়া বাসস্ট্যান্ড হয়ে সংযোগ সড়ক দিয়ে সাদুল্যাপুর সড়কে উঠছিলেন। এসময় শহরমুখী পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাক সেই মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু ঘটে।
খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঘাতক ট্রাকটির চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন