ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

রূপসার ঘাটভোগে জিএম কারুজ্জামান টুকুর গনসংযোগ ও লিফলেট বিতরন


রূপসার ঘাটভোগে জিএম কারুজ্জামান টুকুর গনসংযোগ ও লিফলেট বিতরন

রূপসার ঘাটভোগে জিএম কারুজ্জামান টুকুর গনসংযোগ ও লিফলেট বিতরন

আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জিএম কামরুজ্জামান টুকু প্রতিদিনের প্রচার প্রচারনার অংশ হিসাবে ০৫মে ( মঙ্গলবার ) রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারের পিঠাভোগ টেম্পু ষ্টান্ড, চান্দের মোড়, ঘাটভোগ পাকার মোড়, ঘাটভোগ মোড় সহ বিভিন্ন জায়গায় মতবিনিময় , জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় তিনি বলেন জনগনই সকল ক্ষমতার উৎস। জনগনের পাশে থেকে তাদের হয়ে কাজ করতে চাই। তাদের ভাগ্যের চাকা ঘুরাতে চাই, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মুক্ত রূপসা উপজেলা গড়তে চাই। মাদক নামক ক্যান্সার থেকে যুব সমাজ কে রক্ষা করতে চাই। ধনী, গরিব, মেহনতি সকল শ্রেনীর মানুষের ভালেবাসা নিয়ে জয়লাভ করে আধুনিক রূপসা উপজেলা গড়তে চাই।

আরও পড়ুন: তিন ম্যাচে হ্যাটট্রিক করা আলেয়ার লক্ষ্য বিশ্বজয়

এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ওয়াদুদ
হোসেন, ফরহাদ হোসেন, মিকাইল বিশ্বাস, মোকারাম হোসেন, মুন্না সরদার, মিজান হালদার, সম হাসিবুর রহমান, কুদ্দুস মেম্বর, শাকিল মেম্বার, নাজমুল ইসলাম সোহাগ, জিএম মেহেদি হাসান, শেখ হাফিজুর রহমান, নুরুজ্জামান শেখ, হায়দার হুজুর, মারুফ মাষ্টার, রাজু ফকির, রনি লস্কার, এস এম মুস্তাইন শেখ,সিরাজুল ইসলাম গাজী, সম শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, শহিদ মোড়ল, জিএম হিরোক, ইমরান শেখ, আবুল কাশেম, হৃদয় শেখ, হোসেন, বাদশা, কবির ফকির, শরিফুল ইসলাম, সোহাগ সরদার, সুমন শেখ, ইব্রাহিম খলিল ,সাহিদুল ইসলাম, এস এম নাসিম , রমজান গোলদার জিএম মাইনুল, সোহেল শেখ, রুবেল শেখ,তুহিন শেখ , আব্দুল্লা শেখ, আমানউল্লাহ শেখ, অপু দাস, জিএম হৃদয়, ইয়াসিন আরাফাত জিম, কামরান শেখ সহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একই এলাকায় একাধিক প্রেসক্লাব: চ্যালেঞ্জের মুখে সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মাছুদুর রহমান আসলাম।

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


একই এলাকায় একাধিক প্রেসক্লাব: চ্যালেঞ্জের মুখে সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানদণ্ড

দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাম্প্রতিক সময়ে একই এলাকায় একাধিক প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠন গড়ে ওঠার কারনে। বিষয়টি সাংবাদিক সমাজে একধরনের বিচ্ছিন্নতা তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে পেশাগত ঐক্য, সমন্বয় ও সম্মিলিত অবস্থান দুর্বল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নেতৃত্বের বিরোধ, মতবিরোধ, সংগঠন পরিচালনা নিয়ে অসন্তোষ এবং রাজনৈতিক প্রভাবের কারণেই নতুন নতুন সংগঠনের জন্ম হচ্ছে। অনেক ক্ষেত্রে পুরোনো সংগঠনের কার্যক্রম নিয়ে অসন্তোষ থেকে বেরিয়ে এসে আলাদা প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে।
এর প্রভাব পড়ছে সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও পেশাগত কার্যক্রমে। দাবি-দাওয়া আদায়ে একক অবস্থান নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হচ্ছে—কোন সংগঠনটি প্রকৃত প্রতিনিধিত্ব করছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সচেতন মহল মনে করছে, এ ধরনের পরিস্থিতি সাংবাদিকতা পেশার মান, শৃঙ্খলা ও গ্রহণযোগ্যতার জন্য ইতিবাচক নয়। কারণ এই পেশায় দায়িত্ববোধ, নৈতিকতা ও নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলছেন, কিছু ক্ষেত্রে পেশাদারিত্বের ঘাটতি এবং ভিন্ন পেশার ব্যক্তিদের সম্পৃক্ততার কারণে সাংবাদিকতার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। এ অবস্থায় একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, সাংবাদিকতা কোনো পার্শ্বচর্চা নয়; এটি একটি পূর্ণকালীন ও দায়িত্বশীল পেশা। তাই যথাযথ প্রশিক্ষণ, দক্ষতা এবং নৈতিকতার সমন্বয় অপরিহার্য।
তাদের অভিমত, একাধিক সংগঠন থাকা স্বাভাবিক হলেও তা যেন বিভক্তি সৃষ্টি না করে। বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমন্বয়ের মাধ্যমে ঐক্য বজায় রাখাই সময়ের দাবি। কেননা শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই পারে পেশার মর্যাদা ও অধিকার সুরক্ষিত রাখতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি শিক্ষার্থীদের ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন পদ্ধতি জানুন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

০২:২২ পি.এম


এইচএসসি শিক্ষার্থীদের ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন পদ্ধতি জানুন

অর্থের অভাবে শিক্ষার সুযোগবঞ্চিত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। উচ্চমাধ্যমিক ও সমমান শ্রেণিতে (একাদশ ও আলিম ১ম বর্ষ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি-সহায়তার জন্য অনলাইন আবেদন চলছে।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বের নির্ধারিত ৩০ এপ্রিলের পরিবর্তে আবেদনের সময় বাড়িয়ে ৭ মে নির্ধারণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবে।

বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে চার হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ছয় হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে আট হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

পশ্চিম ইরানে ৫ মাত্রার একটি ভূমিকম্প ঘটে যাওয়ার খবর তুলে ধরেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টার। এই ঘটনায় কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৫ মে) রাত ১২টা ২৩ মিনিটে স্থানীয় সময়ে কেরমানশাহ প্রদেশের গিলান-এ-গারব এলাকা সংলগ্ন ভূমিকম্পটি আঘাত হানে। মাটির ৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে।

ইরান একটি ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে ইরানে একাধিক বড় ভূমিকম্প হয়েছে। সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ২০০৩ সালে বাম শহরে ৬ দশমিক ৭ মাত্রার ছিল, যেখানে কমপক্ষে ৩৪ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল।

অন্যদিকে, ২০২২ সালের জুলাই মাসে পারস্য উপসাগরের তীরে হরমোজগান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্রকে দ্রুত উদ্যোগ নিতে বলল বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৬ই মে, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


হরমুজ ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্রকে দ্রুত উদ্যোগ নিতে বলল বেইজিং

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা সম্পর্কিত একটি স্পষ্ট অবস্থান প্রকাশ করেছে। মন্ত্রণালয় বলেছে, বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র-এর মধ্যে সকল ধরনের সংঘাত ও লড়াই অবিলম্বে এবং সম্পূর্ণরূপে বন্ধ করা অত্যন্ত জরুরী বলেই মনে করা হচ্ছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়, যদি পরিস্থিতি দ্রুত শান্ত না হয়, তবে পুরো অঞ্চলে আরও বেশি অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। তাই সব পক্ষকে সংযম এবং ধৈর্যের সঙ্গে আচরণ করার আহ্বান জানানো হয়েছে- এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

চীন আশা প্রকাশ করেছে যে, সংশ্লিষ্ট দেশগুলো দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া প্রদান করবে। এই আহ্বানের মূল উদ্দেশ্য হচ্ছে, গুরুত্বপূর্ন সামুদ্রিক পথ হরমুজ প্রণালী পরিবাহিত নিশ্চিতভাবে নিরাপদ এবং বাধাহীন নৌ চলাচলের ব্যবস্থা করা। এই সামুদ্রিক পথটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানান, বেইজিং এবং তেহরানের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের এবং ঘনিষ্ঠ। এবং তারা ইরান-কে একটি নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে গণ্য করে, এ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%