প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একসময় বাঙালি সমাজে মা-বাবার সেবা করা ছিল পরম দায়িত্ববোধের অংশ হিসেবে বিবেচিত। কিন্তু আধুনিকতার প্রভাবে এই চিরায়ত মূল্যবোধে কিছুটা পরিবর্তন এসেছে।
বর্তমান সমাজে প্রবীণদের একাকীত্ব, অধিকার রক্ষা, এবং জীবনের কঠোর বাস্তবতা নিয়ে রাজধানীর ধানমন্ডিতে একটি আলাদা আলোচনা সভা ও পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রবীণদের দীর্ঘ বছরের সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে ‘মহাত্মা গান্ধী প্রবীণ সেবা পদক ২০২৫’ প্রদান করা হয়।
গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং জুরি বোর্ডের প্রধান হিসেবে ছিলেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক মেহেদী। অনুষ্ঠানে গুণী ব্যক্তিত্ব জ্যোতি চট্টোপাধ্যায়কে সম্মাননা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রবীণ জীবনের বিভিন্ন সংকট ও একাকীত্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তাদের মতে, বর্তমান প্রজন্মের সাহিত্য ও ইতিহাসের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলেই এই নৈতিক পতন ঘটছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকরা বারবার মা-বাবার প্রতি কর্তব্যবোধের কথা বলেছেন, কিন্তু নতুন প্রজন্ম যেন সেই শিক্ষা থেকে অনেক দূরে সরে যাচ্ছে।
ফারুক মেহেদী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘উন্নত বিশ্বে প্রবীণ নিবাসকে ‘গোল্ডেন হোম’ বা সোনালী ঘর বলা হলেও, আমাদের দেশে প্রবীণ হওয়া মানে যেন নিঃসঙ্গ এবং ‘একা বোকা’ হয়ে যাওয়া। অথচ এই প্রবীণরাই সারাজীবন নিজেদের বিলিয়ে দিয়েছেন পরিবারের সুখের জন্য। তিনি নেতিবাচকতা ঝেড়ে ফেলে প্রবীণদের অভ্যন্তরের ইতিবাচক শক্তিকে সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান করেন।
অনুষ্ঠানে প্রবীণদের নিরাপদ জীবন এবং তাদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বোধ নিয়ে নিয়মিত কাজ করে যাওয়ার জন্য গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান এবং চ্যারিটি প্রতিষ্ঠান স্যার উইলিয়াম বিভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের পাশাপাশি প্রবীণ বিষয়ক সংগঠক ও লেখক হাসান আলীরকে ভূয়সী প্রশংসা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন