প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এর ফলে গতকাল সোমবার তেলের দাম কমে গেছে। তবে হরমুজ প্রণালির কাছে জাহাজগুলোতে হামলার কারণে সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এখনও বিদ্যমান রয়েছে। খবরটি রয়টার্সের।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার বিকাল সোয়া ৪টার দিকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.৭৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৭.৫৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ০.৪ শতাংশ কমে ৯০.৪৫ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৬ শতাংশ কমেছিল, যা কোভিড-১৯ মহামারির শুরু থেকে সাপ্তাহিক দরপতনের ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।
স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা তেলের দামে নিম্নমুখী চাপ সৃষ্টি করছে, যদিও বাস্তবে উল্লেখযোগ্য অগ্রগতির কোনো লক্ষণ নেই। ট্রাম্পের মন্তব্যের পর ইরানের ওপর নতুন হামলার সম্ভাবনা খুবই কম বলে উল্লেখ করা হয়েছে, যা তেলের দামের ওপর চাপ বাড়িয়েছে।
এর আগে গত রোববার ট্রাম্প বলেছিলেন, সংঘাত অবসানের আলোচনা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, ততক্ষণ ইরানের ওপর নতুন হামলার সম্ভাবনা খুবই কম।
তবে উভয় দেশ জানিয়েছে, হরমুজ প্রণালিতে বা তার আশেপাশে জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প ইরানে নতুন হামলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো মার্কিন সামরিক অভিযানের লক্ষণ দেখা যায়নি। ইরান জানিয়েছে, এমন কিছু ঘটলে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত করবে।
গত শুক্রবার জেপি মরগ্যান এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ববাজারে আবারও তেলের অতিরিক্ত সরবরাহ দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ও অন্যান্য দেশে উৎপাদন বেড়ে যাওয়ার ফলে এবং দুর্বল চাহিদার কারণে বৈশ্বিক সরবরাহ বর্তমানে প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেছে।
মরগ্যানের পূর্বাভাস অনুযায়ী, গত সেপ্টেম্বরে প্রতিদিন ১১ লাখ ব্যারেল তেল উদ্বৃত্ত ছিল এবং অক্টোবরে এটি বেড়ে প্রতিদিন ১৪ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন