প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু রাঙামাটির তবলছড়ি বাজারের প্রতিটি দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের সমস্যা ও প্রত্যাশার বিষয়ে সরাসরি কথা বলেছেন। তিনি বাজারের সার্বিক পরিবেশ এবং ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি ব্যবসায়ীদের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে তবলছড়ি বাজার পরিদর্শনকালে জেলা পরিষদ চেয়ারম্যান ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং নিজেদের প্রত্যাশার বিষয়গুলো তার কাছে তুলে ধরেন। চেয়ারম্যান তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।
তবলছড়ি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে বাজার পরিদর্শনকালে দীপন তালুকদার দীপু বলেন, "স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।" তিনি বাজারের উন্নয়নে ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।
এ সময় রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশ, তবলছড়ি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল করিম, সহসভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. হোসাইন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক আলমগীর, কোষাধ্যক্ষ বরুন চন্দ্র রায়, ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জরিনা বেগমসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন