প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ভেনেজুয়েলার ভেতরে অবস্থিত কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর একটি শিবিরে দেশটির সেনাবাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৯ জনে পৌঁছেছে। রোববার, একটি বেসরকারি সংস্থা (এনজিও) এবং অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য প্রকাশ করেছে।
এনজিও ফুন্ডারেদেসের সমন্বয়ক হুয়ান ফ্রান্সিসকো গার্সিয়া এএফপিকে জানিয়েছেন, শুক্রবার ভেনেজুয়েলার সীমান্তবর্তী আপুরে রাজ্যে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) বিদ্রোহীদের শিবিরে বোমা হামলা পরিচালনা করা হয়।
এ হামলায় ‘নয়টি মরদেহ রাজ্যের রাজধানী সান ফার্নান্দোতে পৌঁছায়। পরে সেখানে আরও ১০টি মরদেহ নিয়ে আসা হয়।’
বার্তা সংস্থা এএফপি, কারাকাস থেকে এ খবর নিশ্চিত করেছে।
ভেনেজুয়েলা ও কলম্বিয়ার ২ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিস্তীর্ণ ও অরক্ষিত এলাকায় বহু সশস্ত্র গোষ্ঠী মাদক পাচার, অবৈধ খনন ও চোরাচালানে জড়িত রয়েছে।
এসব গোষ্ঠীর মধ্যে বিলুপ্ত ফার্ক বিদ্রোহী সংগঠনের বিচ্ছিন্নতাবাদী সদস্য এবং ইএলএনও অন্তর্ভুক্ত।
২০১৬ সালে বোগোতা সরকারের সঙ্গে ফার্ক গেরিলা বাহিনীর শান্তিচুক্তি স্বাক্ষরের পর থেকে ইএলএন ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে অবস্থান করছে।
কলম্বিয়া সরকার দীর্ঘকাল ধরে অভিযোগ করে আসছে যে, বামপন্থী ভেনেজুয়েলা কলম্বিয়ার বিদ্রোহীদের নিরাপদ আশ্রয় প্রদান করছে।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভেনেজুয়েলা ওয়াশিংটনের ব্যাপক চাপের মুখে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন