প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা সহ জেসমিন আক্তার নামের একজন নারী যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। রবিবার (২১ জুন) তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেসমিন আক্তার হলো চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের মৃত হারুন মিয়ার কন্যা।
বিমানবন্দর সূত্র থেকে জানা যায়, নভোএয়ারের ঢাকাগামী ফ্লাইট (ঠছ-৯২২)-এ ভ্রমণের জন্য ওই নারী তার বোর্ডিং পাস সংগ্রহ করেন। এরপর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় নিরাপত্তা কর্মীরা তার বহন করা একটি ল্যাপটপ ব্যাগকে সন্দেহজনক মনে করেন এবং সেটি তল্লাশি করেন।
এই সময় সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী রাকেশ ঘোষ ব্যাগটির দুই পাশের ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে লুকিয়ে রাখা ইয়াবার চালান শনাক্ত করেন।
পরে ব্যাগ থেকে মোট ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ জেসমিন আক্তার আটক হন। উদ্ধারকৃত ইয়াবার সাথে আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন