প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে অবস্থিত লঘুচাপটি বর্তমানে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই অঞ্চলে বিদ্যমান রয়েছে। এটির ফলে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।
শনিবার (৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য উল্লেখ করা হয়।
লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সতর্কবার্তায় আরো উল্লেখ করা হয়েছে যে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের নিকট থেকে সাবধানে চলাচল করার জন্য বলা হয়েছে, যতক্ষণ না পরবর্তী নির্দেশ দেয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন