প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে একটি নতুন রেকর্ড তৈরি হয়েছে। কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকার কারণে কেন্দ্রটির সব পাঁচটি উৎপাদন ইউনিট এখন পূর্ণ সক্ষমতায় চালু রয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। কেন্দ্রটি বর্তমানে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, যা চলতি মৌসুমের জন্য সর্বোচ্চ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাঙামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা দ্বার দাবি করা হচ্ছে, টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির স্তর তাৎপর্যপূর্ণভাবে বেড়ে গেছে। এখন হ্রদটি কানায় কানায় পরিপূর্ণ অবস্থায় রয়েছে। পর্যাপ্ত পানি থাকার কারণে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনকারী পাঁচটি ইউনিট চালু রাখার ব্যবস্থা হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন চলছে পূর্ণ সক্ষমতায়। এই ধারা অব্যাহত থাকলে চলতি বছর রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে বলেও আশা প্রকাশ করেছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মো. মাহমুদুল হাসান।
তিনি বলেন, কাপ্তাই হ্রদে সকাল ৯টায় পানির সমতল ১০৩.৭৮ ফুট (এমএসএল) অবস্থানে রয়েছে। বৃষ্টি হলে পানির স্তর বৃদ্ধি পাচ্ছে। এটি স্বাভাবিক একটি ঘটনা বলা যায়। তবে কাপ্তাই হ্রদের পানির স্তর এখনও বিপদসীমা অতিক্রম করেনি। বিপদসীমা ১০৯.০০ ফুট (এমএসএল) হলে তখন বিপদসীমা অতিক্রম করবে এবং বাধার ভারসাম্য রক্ষা করতে কিছু পানি কর্ণফুলী নদীতে ছাড়তে হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন