০৬:২৯ পি.এম
বরিশালে ৮ দিন ধরে এক ছাত্র নিখোঁজ রয়েছে, সে মাদ্রাসা শিক্ষার্থী। তার নাম মো. আতাউল্লাহ (১৪)। তিনি কাউনিয়া উপজেলার পুড়ানপাড়া গ্রামের মাওলানা ফোরকান উদ্দিনের ছেলে এবং বরিশালের জামেয়া কুরআনিয়া মাদ্রাসার ছাত্র।
পরিবারের সূত্রে জানা গেছে, নিখোঁজ আতাউল্লাহ গত শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের জামেয়া কুরআনিয়া মাদ্রাসা থেকে বাসার উদ্দেশে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বরিশাল মডেল কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আতাউল্লাহর সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য তার পরিবার অনুরোধ জানিয়েছে।
আরও পড়ুন: নকলায় ইসলামিক ফাউন্ডেশনের ২দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন