প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিশ্বের যেসব স্থানে বাংলাদেশিদের জন্য শ্রমবাজারের সম্ভাবনা রয়েছে, সেসব স্থানে এই শ্রমবাজার উন্মুক্ত করার জন্য সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে গেছে। ধীরে ধীরে বিশ্বের অন্যান্য সম্ভাব্য স্থানে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হবে।
আজ সিলেটের ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দুবাইয়ের শ্রমবাজার সম্পর্কে মন্ত্রী বলেন, দুবাইয়ে শ্রমবাজার নিয়ে ভুল তথ্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে, এবং সপ্তাহখানেকের মধ্যে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
আরিফুল হক চৌধুরী জানান, চা শ্রমিকদের জন্য মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে হার থাকার ব্যবস্থা, পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা এবং সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করা, এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও তিনি কাজ করে যাবেন।
সাম্প্রতিক ঈদুল ফিতর ও ঈদুল আযহায় প্রতিজন চা শ্রমিক তাদের প্রাপ্য উৎসব ভাতা পেয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, শ্রমিকদের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করাই এই সরকারের অঙ্গীকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন