প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন চুক্তি লঙ্ঘনের।
হরমুজ প্রণালিতে বৃদ্ধি পেয়েছে উত্তেজনা, এবং এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা পরিচালনা করেছে। ইরানের এ হামলার পর, বাকের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘ভয় দেখানো ও জোরজুলুমের যুগ শেষ হয়ে গেছে। আমরা মাথা নত করার পাত্র নই।’
তিনি আরও জানান, ইরানে হামলা, তেল বিক্রিতে বাধা দেওয়া, হরমুজ প্রণালির নিয়ম ভাঙা এবং লেবাননে ইসরায়েলের হামলা চালানো—এসবই দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার চরম লঙ্ঘনের উদাহরণ। তার মতে, এসব কারণেই বর্তমানে যুদ্ধবিরতি চরম ঝুঁকির মুখে রয়েছে।
মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। এর পরপরই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ওপর বড় ধরনের হামলা চালায় এবং তাদের তেল বিক্রির অনুমতি বাতিল করে দেয়। আমেরিকার সামরিক বাহিনী সেন্টকম তাদের ক্ষেপণাস্ত্র ও রাডার সহ ৮০টির বেশি নিশানায় হামলার দাবি করে। এই হামলা ঘটে যখন ইরানের সর্বোচ্চ নেতার বিদায় অনুষ্ঠান চলছে।
এদিকে, আমেরিকার হামলার পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কড়া প্রতিশোধ হিসেবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত আমেরিকার ৮৫টি ঘাঁটিতে পাল্টা হামলার দাবি করেছে। এছাড়া, তারা আকাশে আমেরিকার একটি আধুনিক ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে। ইরানের সেনাবাহিনী কড়া সুরে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালানোর বিষয়ে বাইরের কোনো শক্তির মাতব্বরি তারা মেনে নেবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন