প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার, স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিমের বাসভবনে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। এ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী, জুবাইদা রহমান।
মধ্যাহ্নভোজকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মালয়েশিয়ার শিল্পীরা যথেষ্ট অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা 'প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ' গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে। দুই প্রধানমন্ত্রী এবং তাঁদের সহধর্মিণীগণ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জুবাইদা রহমান ভবন থেকে নেমে আসার পর, প্রবেশ পথের দুই পাশে মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা হাতে তাঁদের স্বাগত জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জুবাইদা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের মাথায় হাত দিয়ে আদর করেন।
এরপর, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মূল ফটকের কাছে গিয়ে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জুবাইদা রহমানকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর স্ত্রী মোটর শোভাযাত্রার মাধ্যমে কুয়ালালামপুরে শাংগ্রিলা হোটেলে ফিরে যান। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কয়েকটি কর্মসূচি রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন