প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় আগুনের ঘটনায় ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে, ১০টার সময় বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে।
যাদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে। চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের মধ্যে ৮ জনের অবস্থার আশঙ্কা রয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই মোহাম্মদ আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দগ্ধ ১০ শ্রমিককে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। আহত শ্রমিকরা বলেন, কাজ করার সময় আকস্মিকভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকদের মধ্যে আছেন, দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)। এছাড়া, আহসানুল হক (৪৫) নামের আরও একজন শ্রমিক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন, এমনটি জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ আজাহার বলেন, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও, এর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাই তাঁদের কোনো পদক্ষেপ নিতে হয়নি।
ঘটনাস্থল পরিদর্শন করার পর বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘কারখানার জেনারেটরে সংস্কারের কাজ চলাকালে, ওয়েল্ডিংয়ের আগুনের জন্য দুটি এসি বিস্ফোরিত হলে ৮ থেকে ১০ জন শ্রমিক গুরুতর আহত হন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।’
কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক মো. বোরহান উদ্দীন বলেন, ‘জেনারেটরের কাজ করার সময় অগ্নিকাণ্ড ঘটে এবং কয়েকজন শ্রমিক দগ্ধ হন। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন