প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপান সফরের সময় খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের কথা জানিয়েছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি উল্লেখ করেছেন যে, কোন হাতে ছুরি এবং কোন হাতে কাঁটা চামচ ব্যবহার করতে হয়, সে সম্পর্কে তার পূর্বে তেমন ধারণা ছিল না।
শুক্রবার (৩০ অক্টোবর) জাপান সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
মো. তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরের অভিজ্ঞতা ছিল অত্যন্ত ভালো। সফরসঙ্গী হিসেবে তাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। ফেরার পথে বিমানে কিছুটা ত্রুটি দেখা দিলেও তা সুন্দরভাবে সমাধান করে দেশে ফিরে আসার কথা জানান তিনি।
জাপানের আবহাওয়া নিয়েও মন্তব্য করেন আমজনতার দলের এই নেতা। তিনি বলেন, জাপানে শীতকাল ছিল। দেশে ফিরে তার কাছে আবহাওয়া অনেক গরম মনে হচ্ছে।
সফরের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে তার পূর্বে তেমন ধারণা ছিল না। কোন হাতে ছুরি এবং কোন হাতে কাঁটা চামচ নিতে হয়, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না। সাধারণ বুদ্ধি থেকে মনে হয়েছিল, কাঁটা চামচ দিয়ে খাবার খেতে হবে, তাই সেটি ডান হাতে নেওয়া উচিত। সেই চিন্তা থেকেই তিনি ডান হাতে কাঁটা চামচ নিয়েছিলেন।
এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা এবং বিভিন্ন পোস্টের বিষয়ে তিনি বলেন, যারা এই বিষয়টি নিয়ে লেখালেখি করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। সফরের আরও অনেক অভিজ্ঞতা রয়েছে, যা তিনি পরবর্তী সময়ে সবার সঙ্গে ভাগ করে নেবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন