প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত থেকে জোরপূর্বক ‘পুশইন’ ইস্যুর প্রতিবাদে যশোরের বেনাপোল সীমান্তে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (৩ জুন) সকালে তিনি বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন। এ সফরের মূল উদ্দেশ্য সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং স্থানীয় বাস্তবতা পর্যবেক্ষণ করা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশিত সফরসূচি অনুযায়ী, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী বেনাপোল সীমান্ত এলাকায় পৌঁছাবেন। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। পরে দুপুর ১টায় বেনাপোলের পর্যটন হোটেলের লবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করার পরিকল্পনা রয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর এ সফরকে কেন্দ্র করে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতির দিকে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক মহল গভীর নজর রাখছে।
এ দিকে, তার এ সফরকে ঘিরে সীমান্ত এলাকায় রাজনৈতিক আলোচনা ও নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্থানীয় কয়েকটি মহলে উত্তেজনা বিরাজ করছে বলেও জানা গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমনে কোনো প্রটোকল নেই। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এলাকায় সতর্ক থাকবে।
এর আগে মঙ্গলবার (২ জুন) বিকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এ কর্মসূচির ঘোষণা দেন। পোস্টে তিনি উল্লেখ করেন যে, সীমান্ত নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্থানীয় বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণই এ সফরের মূল উদ্দেশ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন