প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও চোলাইমদসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলার নাদেরাবাদ (বেইলি ব্রিজ) এলাকায় এই অভিযানটি কার্যকর করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— মো: আজিম আলী সোহাগ (৩৩), মোঃ রুবেল আলী (২৯) এবং মো: রবিন (২৫)। তাদের সকলের বাড়ি গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সকালে ৭টা ৫০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত নাদেরাবাদ এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে ৩৩০ পিস ইয়াবা, ২২০ লিটার চোলাইমদ এবং মদ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ৩৬০০ লিটার ‘ওয়াশ’ জব্দ করা হয়।
অভিযান সমাপ্তির পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন