প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এআই খাতে বিনিয়োগ দ্রুত বর্ধিত হচ্ছে। তাইওয়ান এই বিনিয়োগের ফলে ‘বুদ্বুদ’ বা অতিমূল্যায়নের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইয়াং চিন-লং বলেন, যদিও এআইয়ের প্রবৃদ্ধি বাস্তব, তবে অতিরিক্ত ঋণ নিয়ে বিনিয়োগ বড় ঝুঁকির কারণ হতে পারে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আসন্ন পার্লামেন্টে অনুষ্ঠিত এক শুনানিতে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, তাইওয়ানের অর্থনীতিতে বর্তমানে এআই খাত অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। কিন্তু প্রযুক্তি কোম্পানিগুলো যদি অতিরিক্ত ঋণ নিয়ে দ্রুত সবকিছু সম্প্রসারণ করতে থাকে, তাহলে ভবিষ্যতে ‘এআই বুদ্বুদ’ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
ইয়াং চিন-লং মন্তব্য করেন, ‘এআইয়ের প্রবৃদ্ধির সম্ভাবনা বাস্তব। কিন্তু অতিরিক্ত ঋণ নিয়ে অস্বাভাবিক হারে বিনিয়োগ ও সম্প্রসারণের ফলে বড় ঝুঁকির সম্মুখীন হতে হতে পারে।’
গত জুনে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী বৈঠকে এআই খাতের প্রবৃদ্ধি সম্পর্কীত মূল্যস্ফীতির চাপ নিয়ে আলোচনা হয়, যদিও সুদের হার অপরিবর্তিত রাখা হয়। গভর্নরের মতে, প্রযুক্তি খাত শক্তিশালী, কিন্তু অন্যান্য ঐতিহ্যবাহী শিল্প তুলনায় দুর্বল। এ কারণে সুদের হার না বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তাইওয়ান বিশ্বের এআই সরবরাহব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক সেমিকন্ডাক্টর উৎপাদক। তারা এনভিডিয়া এবং অ্যাপলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য চিপ উৎপাদন করে। সম্প্রতি, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং তাইওয়ান সফর করে দেশটির এআই শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। এদিকে, টিএসএমসি গত মাসে জানায়, উৎপাদন ব্যয় বাড়লেও এআই চিপের চাহিদা এখনও শক্তিশালী রয়েছে এবং গ্রাহকদের আস্থা অব্যাহত আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন