প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-১৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার আবারও দেশের পুনর্গঠনের কার্যক্রম শুরু করেছে।
তিনি শুক্রবার বিকেলে সাভার সরকারি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের সময় এই কথা বলেন।
ডা. বাবু এ সময় আরও উল্লেখ করেন, বিগত ১৭ বছরের ধ্বংসপ্রায় একটি দেশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চ্যালেঞ্জ গ্রহণ করে ধীরে ধীরে পুনর্গঠনের কাজ শুরু করেছেন। ইনশাল্লাহ, খুব শীঘ্রই বাংলাদেশের প্রতিটি সেক্টরে স্থিতিশীলতা ফিরে আসবে।
উক্ত আলোচনা সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার ও আশুলিয়ার বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা দুপুরের পর থেকে নানান আয়োজনে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করতে শুরু করেন। বিকেলে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতিতে আলোচনা সভায় সাভার ও আশুলিয়ার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন