প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিষিদ্ধ ছাত্রলীগের ঝালকাঠি জেলা সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু ঢাকায় গ্রেফতার হয়েছেন।
সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় নামধারী ছয় আসামির মধ্যে ১ নম্বরে রয়েছেন মাসুদ মধু।
ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত নেতা তোফায়েল আহমেদের জানাজায় অংশগ্রহণ করে, মাসুদ মধু নিজের ভেরিফায়েড ফেসবুকে লাইভে এসে বিভিন্ন স্লোগান দেন। এর পরেই পুলিশ তাকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। ওই মামলায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগের ভিত্তিতে মাসুদ মধু এবং আরও দুইশ' জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, প্রয়াত আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজার সময় আওয়ামী লীগ নেতারা সেখানে অবস্থান নিয়েছিলেন। ধানমন্ডি থানার ১২নং রোডের তাকওয়া মসজিদের পাশে তারা নেতাকর্মীদের একত্রিত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছিলেন। দেশকে অস্থিতিশীল করার জন্য তারা মিছিল করে দেশবিরোধী স্লোগান দিতে থাকেন। পুলিশ মাসুদ মধুকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এসআই মিঠুন সিং বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মধুসহ নামধারী ছয়জন এবং আরও দুইশ' জনকে অজ্ঞাত আসামি করেও মামলা দায়ের করেন। মামলার ১নং আসামি হিসেবে মাসুদ মধুকে ইতোমধ্যে গ্রেফতার দেখানো হয়। এ ঘটনার পর ধানমন্ডি থানা ঝালকাঠি থানার কাছে মাসুদ মধু সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায়। ইতোমধ্যেই ঝালকাঠি থানার পাঁচটি মামলার তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
ঝালকাঠি থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঝালকাঠি জেলা সভাপতি মাসুদ মধুকে সন্ত্রাসবিরোধী আইনে ধানমন্ডি থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠি থানায় বিভিন্ন আইনে পাঁচটি মামলা রয়েছে, এবং ওইসব মামলায়ও ইতোমধ্যেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন