প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অতিরিক্ত গরম এবং বৃষ্টির কারণে ম্যাচ আয়োজনের জটিলতা কমানোর উদ্দেশ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল আগেভাগে শুরু করার পরিকল্পনা গ্রহণ করছে।
সংস্থার সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন যে, ২০২৭ মৌসুম থেকে টুর্নামেন্টের সময়সূচিতে বড় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বর্তমানে, সাধারাণত মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরু হয়ে মে মাসের শেষ দিকে সমাপ্ত হয়। তবে নতুন পরিকল্পনায়, ১০ মার্চ থেকে ১৫ মে'র মধ্যে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে, যাতে শেষ পর্যায়ের ম্যাচগুলোতে বৃষ্টি বা প্রাক-বর্ষার প্রভাব না পড়ে।
এর আগে, ২০২৪ সালের ২০২৭ পর্যন্ত আইপিএলের জন্য একটি উইন্ডো নির্ধারণ করা হয়েছিল, যেখানে আসরটি ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত আয়োজনের কথা বলা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে আবহাওয়ার কারণে ম্যাচ বিঘ্নিত হওয়ার কারণে নতুন সময়সূচি নিয়ে আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে।
সাইকিয়া বলছেন, শুধু বৃষ্টি নয়, তীব্র গরমও খেলোয়াড় এবং দর্শকদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তুলনামূলকভাবেই ঠান্ডা সময়ে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে গেমস ডেভেলপমেন্ট বিভাগের সাবেক পেসার আবে কুরুভিলাকে সম্ভাব্য নতুন উইন্ডো খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে আইপিএলের ফরম্যাট এবং ম্যাচ সংখ্যা নিয়েও ভবিষ্যতে আলোচনা হতে পারে, বলে ইঙ্গিত দিয়েছেন সাইকিয়া। তবে বর্তমান আন্তর্জাতিক সূচি বিবেচনায় তাৎক্ষণিকভাবে বড় পরিবর্তন আনা কঠিন বলেও তিনি স্বীকার করেছেন।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন