প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে এবং নওগাঁ জেলার সম্মানিত সুধীজন, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী প্রতিনিধিদের সমন্বয়ে নওগাঁ শহরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো এবং ডিজিটাল করার জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে " সিসিটিভি নেটওয়ার্কের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা ' গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর, গতিশীল ও স্যার ভিলেন্স জোরদার করা যাবে।
বর্তমান সময়ে অপরাধের ধরন ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। AI-সক্ষম সিসিটিভি ব্যবস্থা চালু হলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা এবং জনসমাগমপূর্ণ এলাকায় স্থাপিত ক্যামেরাগুলো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন বা অস্বাভাবিক কার্যকলাপ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
এই প্রযুক্তির মাধ্যমে অপরাধ সংঘটনের আগে বা পরে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ দ্রুত বিশ্লেষণ করা যাবে, যা তদন্ত কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করবে। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক পাচার, সন্ত্রাসী কার্যক্রম, যানবাহন চুরি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত ও প্রতিরোধে AI-ভিত্তিক নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এছাড়াও, এই উদ্যোগের ফলে একটি স্মার্ট ও নিরাপদ নওগাঁ গড়ে তোলার পথ সুগম হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার, জনসচেতনতা এবং সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার মাধ্যমে নওগাঁকে আধুনিক নিরাপত্তা ব্যবস্থার একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন