প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) নতুন করে তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে এমন উদ্বেগ প্রকাশের পর বাংলাদেশকে নিয়ে জঙ্গিবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি।
১৮ আগস্ট নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সন্ত্রাসবাদ এবং জাতীয় নিরাপত্তা বিষয়টি সবার জন্য উদ্বেগের হওয়া উচিত। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ একটি ‘সাধারণ অভিশাপ’ এবং এই সমস্যার মোকাবেলায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আইএস ও আল-কায়েদা সংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের ৩৮তম প্রতিবেদনে একিউআইএসের সাম্প্রতিক তৎপরতার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনের আলোকে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিরোধের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে কোন দ্বিপক্ষীয় প্রক্রিয়া রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে জয়সওয়াল এসব মন্তব্য করেন।
বাংলাদেশে ভারতের অর্থায়নে চলমান অবকাঠামো প্রকল্পগুলোর অগ্রগতি ও স্থবিরতা নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে ঢাকা এবং নয়াদিল্লি একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো অনুরোধ এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, দুই দেশের অভিন্ন নদীসংক্রান্ত বিষয়গুলো বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মধ্যেই আলোচনা করা হয়। এ ক্ষেত্রে যৌথ নদী কমিশন (জেআরসি) এবং নদীসংক্রান্ত অন্যান্য কারিগরি কমিটির কার্যক্রমের কথাও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন