প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের মামলায় মোঃ আল আমীন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই যুবক রাজবাড়ী সদর থানার আহলাদীপুর গ্রামের মোঃ সোনামদ্দিন শেখ (সোনাই) এর ছেলে। রবিবার (২১ জুন) রাজবাড়ী সদর থানার এসআই অমিত কুমার বাকচী সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজবাড়ী থানার ধূলদী জয়পুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আল আমীন শেখকে গ্রেপ্তার করে। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানিয়েছেন, রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মিরা বেগমকে মারপিট করে আল আমীন। এই ঘটনার পর শনিবার রাতে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার আসামী আল আমীনকে গ্রেপ্তার করার পর রবিবার দুপুরে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন