প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : আজ ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল হক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এ বৈঠকটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে ব্যাংকটির তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলন নির্বিঘ্ন করতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এ তথ্য বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান গভর্নরকে অবহিত করেন যে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, সেগুলো ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করতে সহায়তা করেছে। তিনি ব্যাংকের কার্যক্রম পরিচালনার সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর জন্য সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ন্যাশনাল ব্যাংক পিএলসির বর্তমান তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা নিয়ে আলোচনা করেন। তিনি আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় গভর্নর ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেন যে, সকল আমানতকারী যাতে তাদের চাহিদা অনুযায়ী আমানত উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া, আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির সকল শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশ দেন, যাতে আমানতকারীরা নির্বিঘ্নে তাদের অর্থ উত্তোলন করতে সক্ষম হন।
গভর্নর বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন