প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ নব্বইয়ের দশকে দর্শকদের মনে এক গভীর ছাপ ফেলেছিল। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার ২৮ বছর পর নতুন প্রজন্মের জন্য আধুনিক আঙ্গিকে ফিরছে একই গল্প। নতুন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’।
বর্তমান সময়ের উপযোগী করে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান, মূল গল্পের কাঠামো ঠিক রেখেই। আগের সিনেমায় ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর অভিনয় দর্শকদের প্রশংসা অর্জন করেছিল। এবার সেই দুই কেন্দ্রীয় চরিত্রে নবীন অভিনয়শিল্পী আরিয়ান ও রাদিফাকে দেখা যাবে।
‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। প্রধান দুই চরিত্রের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
সিনেমাটির জনপ্রিয়তার পেছনে গানগুলোরও একটি বড় ভূমিকা ছিল। নচিকেতা চক্রবর্তীর সুরে তৈরি সেই সময়ের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’ এখনও শ্রোতাদের কাছে পরিচিত। পুরোনো আবহ ধরে রাখতে ছয়টি জনপ্রিয় গানের মধ্যে তিনটি নতুন করে তৈরি করা হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের পছন্দের কথা মাথায় রেখে যুক্ত হয়েছে দুটি নতুন গান।
নতুন সিনেমা ও অভিনয়শিল্পীদের নিয়ে নির্মাতা আশাবাদী। আগামী ২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’র।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন