প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেপালের রসুয়া জেলার দুর্গম এলাকা থেকে ৪৫ দিনের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে আকস্মিক বন্যার মধ্যে। এই দুর্যোগের ভয়াবহতার মাঝে শিশুটির উদ্ধারের ঘটনা স্বস্তি ও আশার এক বিরল মুহূর্ত সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়া
প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১ সেপ্টেম্বর বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রসুয়া জেলা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে রসুয়া ধাঙ্গে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
শিশুটিকে উদ্ধারের দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা মানুষের মধ্যে ব্যাপক আবেগের সঞ্চার করেছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এত অল্প বয়সী একটি শিশুর নিরাপদে উদ্ধার হওয়াকে অনেকেই অলৌকিক ঘটনা হিসেবে বিবেচনা করছেন।
নেপালের বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতি এখনও উদ্বেগজনক রূপে বিরাজ করছে। এর মধ্যেই ৪৫ দিনের শিশুটির জীবিত উদ্ধার স্বজন ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন